خرید بک لینک

দরজাহীন ঘর

এখন যে ঘরটিতে আছি আমরা তার দুটো জানলা
এবং একটি দরজা
দরজাটি দীর্ঘদিন আগেই বন্ধ হয়ে গেছে
কারন সেটি ছিল একটি তৈলাক্ত যন্ত্র
আর তেল শুকিয়ে যাওয়ায় বহু কষ্ট করেও খোলা যায় না
তবে মেঝেটি রয়েছে উজ্জ্বল প্রথম প্রেমে পড়া বন্ধুর চোখের মত
আর জানলা দুটি এখনও পূর্ণিমার চাঁদের আলোর মত স্নিগ্ধ
কেউ কেউ লিখে চলেছেন দুল দুল দূর্বা ঘাসের পশম উষ্ণতার কথা
দিচ্ছেন রৌদ্রের বর্ণনা কিংবা ফুলের
আমরা এখন দুজনে শুধু বলতে চাই আমরাও এক কালে জেনেছিলাম তাদের
এবং খুব ভালোবাসিতাম নদীর তীব্র স্রোতকে
তবে যৌবনের একটা বিপদ ছিল
আর সেই বিপদের সম্মুখীনও হওয়া হয়েছিল বহু বার
আর নয় সে সব এখন শুধু এড়িয়ে চলা
কারন এখন সর্দি, কাশি আর বাতের ব্যথা আমাদের সঙ্গী
তবে নিজেকে খুশি রাখতে মাঝে মাঝে দু চারটে ধুপকাঠি জ্বালাই
কাটি আঁকিবুঁকি আলপনা
আর সুখ পেতে লিখি কবিতা
বসে বসে একা হোক না রাত্রি দ্বিপ্রহর, সকাল কিংবা সন্ধ্যা।

Abdul Wahab

برچسب: نویسنده: موزیک دان تاريخ: يکشنبه 3 دی 1396 ساعت: 2:34

صفحه بندی